আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই উত্তাল হয় ক্রিকেটাঙ্গণ। এরপর বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে জানায়। শেষ পর্যন্ত টাইগারদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হবে কি না তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে জানা গেল, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে পাঠানো চিঠির কথা যা আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তাও আরও বাড়িয়ে দিয়েছে।
আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ দলে না রাখার সুপারিশ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, মুস্তাফিজ বিশ্বকাপের দলে থাকলে তা পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলবে। শুধু তাই নয়, এমন তিনটি বিষয়ের কথা বলা হয়েছে যা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে।
মন্তব্য করুন