বর্তমান যুগে আমাদের স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের ভাণ্ডার। অনেক সময় ডিভাইস পুরনো হলে আমরা তা বিক্রি করে দেই কিংবা কারিগরি ত্রুটির কারণে মেরামতের জন্য মেকানিকের কাছে পাঠাই। কিন্তু অন্যের হাতে শখের গ্যাজেটটি তুলে দেওয়ার আগে আপনি কি নিশ্চিত যে আপনার ব্যক্তিগত ছবি, ব্যাংক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার তথ্য নিরাপদ আছে? সামান্য অসাবধানতায় আপনার মূল্যবান তথ্য চলে যেতে পারে হ্যাকার বা অসাধু ব্যক্তিদের হাতে, যা পরবর্তী সময়ে ব্ল্যাকমেলের কারণ হতে পারে। তাই ডিভাইস হাতবদলের আগে নিচের নিরাপত্তা ধাপগুলো অবশ্যই অনুসরণ করুন।
মন্তব্য করুন